মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

নেইমারের জোড়া স্বীকৃতি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৩

#

জোড়া স্বীকৃতি পেয়েেন নেইমার - ছবি: ইনস্টাগ্রাম

কাতার বিশ্বকাপের বেদনাদায়ক স্মৃতি এখনো নিশ্চয়ই তাড়া করে বেড়ায় নেইমারকে? কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করেও দলকে জেতাতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে। সেদিনের সেই হার কিছুটা হলেও আড়াল করে দিয়েছিল নেইমারের দারুণ এক কীর্তিকে। সেদিন গোল করে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় কিংবদন্তি পেলেকে স্পর্শ করেছিলেন পিএসজি তারকা। দুজনেরই গোল এখন যৌথভাবে ৭৭। নেইমারের সামনে এখন সুযোগ পেলেকে ছাড়িয়ে যাওয়ার।

বিশ্বকাপের পর পিএসজির হয়ে খেলার সময় চোটে পড়ে বিপর্যয় বাড়ে নেইমারের। তবে এত সব বিপর্যয়ের মধ্যেও স্বীকৃতি পেলেন সাবেক বার্সেলোনা তারকা। নেইমার এই স্বীকৃতি পেয়েছেন ব্রাজিলের ফুটবলের অবদান রাখার জন্য দেওয়া ‘ফুই ক্লিয়ার’–এর বার্ষিক পুরস্কারে। যেখানে তিনি পেয়েছেন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোল ও ‘অ্যাসিস্ট’–এর পুরস্কার।

পুরস্কার হাতে নেইমার বলেছেন, ‘এখানে আসাটা সম্মানের। আমি মৌসুমটা ভালোভাবেই শুরু করেছিলাম। এরপর চোটে পড়ি। আমাকে থেমে যেতে হয় এবং আমি ভালোভাবে ফিরে আসার চেষ্টা করছি।’ ইনস্টাগ্রাম পোস্টে নেইমার লিখেছেন, ‘এই গোলগুলো করতে পারব আমি তা স্বপ্নেও ভাবিনি। আমার স্বপ্ন ছিল ব্রাজিলের জার্সি পরে খেলা।’

নেইমারের সঙ্গে এদিন পুরস্কার অনুষ্ঠানে দেখা যায় থিয়াগো সিলভাকেও। পরে সিলভার সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছবিও শেয়ার করেছেন এ ফরোয়ার্ড। যেখানে নেইমার লিখেছেন, ‘আমি তোমার ভক্ত’।

আরো পড়ুন: বাংলাদেশের ম্যাচ হবে ৬ ভেন্যুতে

এ ছাড়া অন্যদের মধ্যে বিদেশের মাটিতে সর্বোচ্চ গোল ও ‘অ্যাসিস্ট’–এর (গোল করানো) পুরস্কার ‘পেলে অ্যাওয়ার্ড’ জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলে করা গোলের জন্য পুরস্কার জিতেছেন পেদ্রো। ব্রাজিলে করা অ্যাসিস্টের জন্য পুরস্কার জিতেছেন পালমেইরাসের গুস্তাবো এসকার্পা।

ইউরোপে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার ও ইন্টার মিলানের ম্যাচে দারুণ গোলকিপিংয়ের জন্য পুরস্কার জিতেছেন এদেরসন। ব্রাজিলে এ পুরস্কার জিতেছেন অ্যাথলেটিকো গোর গোলরক্ষক রোনালদো। ব্রাজিলে সবচেয়ে সুন্দর গোলের পুরস্কার গেছে রনির হাতে। আর বিদেশে (কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে) সবচেয়ে সুন্দর গোলের পুরস্কার পেয়েছেন রিচার্লিসন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250