মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আজ পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুর ওপর দিয়ে প্রথমবারের মতো ঢাকা থেকে দক্ষিণবঙ্গে ট্রেন চলাচল শুরু করছে। ট্রেন চলাচল দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলে জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০মিনিটের দিকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়েছে পরীক্ষণমূলক ট্রেনটি। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত হয়ে ট্রেনটি পাড়ি দেবে প্রমত্তা পদ্মা।

এদিকে, সড়ক পথের পর রেলপথেও যোগাযোগ স্থাপিত হওয়ায় উচ্ছ্বসিত পদ্মাপাড়ের বাসিন্দারা। সকালে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশনে কথা হয় স্থানীয়দের সঙ্গে। তারা জানান, রেল চলাচলের মাধ্যমে এ পথে যাতায়াত আরও সহজ হতে চলেছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম বলেন, সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করা হচ্ছে। রেল চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে দেশের সবচেয়ে বড় রেলওয়ে ভায়াডাক্ট। পরীক্ষামূলক চলাচলের জন্য আনা হয়েছে নতুন লোকমোটিভ।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, ঢাকা থেকে মাওয়ার অংশে দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার, ঢাকার কমলাপুর থেকে রওনা হয়ে পরীক্ষামূলক ট্রেনটি প্রথমে মাওয়া স্টেশনে পৌঁছাবে। সেখানে রেলমন্ত্রীসহ সংশ্লিষ্টরা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। পরে মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা অংশে পৌঁছাবে ট্রেনটি। ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিকদের রেলমন্ত্রীর ব্রিফিং করার কথা রয়েছে। পরে ভাঙ্গা থেকে সরাসরি ট্রেনটি কমলাপুর স্টেশনে ফিরে যাবে।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের ঢাকা থেকে ১৭২ কিলোমিটার রেলপথ চালু হবে আগামী বছর। আর পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হলে আগামী ১০ অক্টোবর থেকে ঢাকা-ভাঙ্গা অংশের রেলপথে নিয়মিত ট্রেন চলাচল করবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর.এইচ/ আই. কে. জে/ 

ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250