শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

পদ্মা সেতু এলাকায় বিশ্বকাপ ট্রফি - ছবি: সংগৃহীত

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাস। বিশ্ব ভ্রমণে বের হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে এসেছে এই ট্রফি। রোববার (৬ আগস্ট) দিবাগত রাতে ঢাকায় এসে পৌঁছায় ট্রফিটি। সোমবার (৭ আগস্ট) অফিসিয়াল ফটোশুটের জন্য পদ্মা বহুমুখী সেতুতে নেওয়া হয়েছে বিশ্বকাপের ট্রফি।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ফটোসেশনের জন্য ট্রফিটি হেলিকপ্টরে করে পদ্মা সেতুতে নেওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার জন্য সড়ক পথে নেওয়া হয় পদ্মা সেতুতে। ফটোসেশন শেষে ফিরে রাজধানীর একটি হোটেলে রাখা হবে ট্রফিটি।

এরপর দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হবে। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৭ আগস্ট ২০২৩)

তৃতীয় ও শেষ দিনে বুধবার (৯ আগস্ট) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি রাখা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ট্রফির ছবি তুলতে পারবেন ভক্তরা। 

এবারের বিশ্বকাপের আসর বসবে ভারতে। দশ দলের এই বিশ্ব আসর ৫ অক্টোবর শুরু হয়ে চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।  

এম/


বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250