শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

পরিণীতি-রাঘবের বিয়ে-ছবি নিয়ে বুঁদ নেটিজেনরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বিয়ে সম্পন্ন হয়ে গেল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার। রবিবার (২৪ সেপ্টেম্বার) উদয়পুরের লীলা প্যালেসে এই জমকালো বিয়ে অনুষ্ঠিত হয়।

এই বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড এবং ভারতীয় রাজনৈতিক অঙ্গনের গগণ্যমান্য ব্যক্তিরা। বিয়েতে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

বেশ কিছুদিন ধরেই এই জুটির বিয়ে ঘিরে অনুরাগীদের আগ্রহের সীমা নেই। তাদের জুটিকে একত্রে ‘রাঘণীতি’ নামে ডাকছেন ভক্তরা। অবশেষে চার হাত এক হয়ে গেল ‘রাঘণীতি’র। বলিউড তারকা এবং রাজনীতিবিদদের উপস্থিতিতে জমকালো এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ইতোমধ্যে তাদের বিয়ের বেশকিছু ছবি প্রকাশিত হয়েছে। পরিণীতি চোপড়া নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবিগুলো পোস্ট করেছেন। আর নেটিজেনরা এই ছবিগুলোয় এখন রীতিমতো বুঁদ। 

ভারত নয় পুরো মহাদেশে পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বিয়ের বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে।

দেশীয় সামাজিক মাধ্যমের প্ল্যাটফরমেও তাদের নিয়ে কথা হচ্ছে। ছবি পোস্ট করে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। সঙ্গে জুড়ে দিচ্ছেন এই জুটির জন্য শুভ কামনাময় বাক্য। পরিণীতি চোপড়া আজ সকালে ছবিগুলো পোস্ট করেছেন।

জানা গেছে, বিয়ের পোশাক হিসেবে নবদম্পতি হাতির দাঁতের থিমযুক্ত পোশাক পরেছিলেন এবং অতিথিদের একই রকম পোশাক পরতে দেখা গেছে।

আরো পড়ুন: রাশমিকা কেন ভারতের 'জাতীয় ক্রাশ'

পরিণীতি তার বন্ধু মনীশ মালহোত্রাকে বিয়ের জন্য তার লেহেঙ্গার দায়িত্ব দিয়েছেন। বিয়েতে চিরাচরিত প্রথা ঘোড়ায় চড়ে আসার বদলে নৌকায় চড়ে এসেছেন রাঘব চাড্ডা।

এদিকে, পরিণীতির কাজিন এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, তার স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতি বিয়েতে যোগ দিতে ভারতে আসেননি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার মা ডা. মধু চোপড়া। প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে পরিণীতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন।

এই দম্পতি তাদের প্রাক-বিবাহের উৎসব শুরু করেছিলেন দিল্লিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে।

এসি/ আই.কে.জে




পরিণীতি রাঘবের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250