বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

পাকিস্তান যাচ্ছেন লিটন, জানেন না পাপন!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জ্বর থেকে সেরে উঠায় লিটন দাসকে পাকিস্তান পাঠাচ্ছেন নির্বাচকরা। আজ রাতেই দোহা হয়ে পাকিস্তান যাবেন ডানহাতি ওপেনার। কিন্তু লিটন পাকিস্তান যাচ্ছেন শুনে অবাক হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজুমল হাসান পাপন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে বিসিবির সূত্র থেকে জানা গিয়েছিল, এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াডের সঙ্গে যোগ দিতে রাতেই পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন লিটন। তাকে দলে অন্তর্ভূক্ত করার জন্য এখনও কাজ চলছে। কিন্তু বিকেলে সাংবাদিকদের কাছে এই খবর জেনে হতবাক বিসিবি সভাপতি। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি।

সোমবার (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সামনে বিশ্বকাপের দল নিয়ে কথা বলতে হাজির হয়েছিলেন পাপন। সেখানে কথাপ্রসঙ্গে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের কথাও উঠে আসে। 

লিটন দাস যে সুপার ফোরে খেলতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন এমন কথা শুনে পাপন বলেন, 'প্রথম কথা হচ্ছে, আমার জানা নেই যে, ও (লিটন) আজকে যাচ্ছে। ও যে যাচ্ছে এই খবরই আমি শুনিনি। আমি খোজ নিচ্ছিলাম। আমি ওদের বিষয়ে প্রায়ই খোঁজ নেই। জানতে চাচ্ছিলাম, ওর আপডেটটা কী? তবে ও যে যাচ্ছে, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমার মনে হয় না ও যাচ্ছে, কারণ গেলে তো আমি জানতাম।'

এরপর সাংবাদিকরা তাকে জানান যে, আজ রাত ৯টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন লিটন। এ কথা শুনেই আকাশ থেকে পড়লেন পাপন। তার মুখ থেকে বিস্ময়ে বেরিয়ে আসে, 'ও যাচ্ছে!'

তিনি বলেন, 'আশ্চর্য, আজকে আমার সঙ্গে এখানে তো আমাদের সিলেক্টররাও আসছিল। ওরাও তো বলল না।'

তবে এভাবে বিনা নোটিশে লিটন কীভাবে পাকিস্তানে যাবেন এবং এশিয়া কাপে অংশ নেবেন তা বোধগম্য হচ্ছে না পাপনের। তিনি বলেন, 'কীভাবে যাবে! অনুমোদন (বিসিবির) ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদনও তো লাগবে। আমার কাছে বিষয়টি বোধগম্য হচ্ছে না। ওখানে অধিনায়ক, কোচ, রাজ্জাক (নির্বাচক আব্দুর রাজ্জাক), জালাল ভাই (জালাল ইউনুস) আছেন, ওদের সঙ্গে আমার কথা হয়েছে, কেউ কিন্তু আমাকে কিছু বলেনি।  আমি জানি না, এটা সামথিং নিউ।'

আর.এইচ 

নাজুমল হাসান পাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250