শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

পাকিস্তানে পুলিশের উপর হামলা, গ্রেফতার ৩০

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৮ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

প্রতীকী ছবি

পাকিস্তানের সি-১৩ এ একটি দখল বিরোধী অভিযান চলাকালীন সময়ে পুলিশবাহিনিকে আক্রমণ করে আহত করেছে এবং তাদের সরকারি যানবাহনের ক্ষতিসাধন করেছে বিক্ষুব্ধ জনতা।

এ ঘটনায়, উপ-পরিদর্শক এনফোর্সমেন্ট সিডিএ উসমান আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গোলরা থানায় ৩৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকা থেকে ৩০ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।

অভিযোগকারী জানান, রাজস্ব, প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গে সিডিএর একটি এনফোর্সমেন্ট টিম রাষ্ট্রীয় জমি থেকে দখল অপসারণের জন্য ঐ এলাকায় গিয়েছিল। তখন ৩৫০ জনের একটি দল লাঠিসোঁটা ও কিছু অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে যায় এবং মহাপরিচালক, সিডিএ এর ডিসি, সহকারী কমিশনারকে আটক করে।

ডিএসপি আসজাদ আলতাফের তত্ত্বাবধানে কর্মকর্তাদের উদ্ধারের চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ কর্মকর্তাদের মারধর করলে ডিএসপিসহ তিন পুলিশ সদস্য আহত হন।

আরো পড়ুন: ভুল আদমশুমারির প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

তারা ডিএসপির গাড়ি ভাঙচুর করে এবং সেখান থেকে ওয়্যারলেস সেট, পুলিশের পোশাক, তিনটি মোবাইল ফোন ও একটি ঘড়ি নিয়ে যায়। তাছাড়া আরেক গাড়ি ভাঙচুর করে সেখান থেকে ইউনিফর্ম ও মোবাইল ফোন ছিনতাই করে।

পরবর্তীতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও অন্যান্য কর্মকর্তাদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ৩০ জনকে গ্রেপ্তারও করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

এমএইচডি/আইকেজে 

পাকিস্তান পুলিশ গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250