শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পাথুরে ঝর্ণায় জলকেলিতে সিক্ত শ্রীলেখা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ব্যক্তিগত কাজে দিল্লি গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কাজ সেরে হঠাৎই পরিকল্পনা করে উত্তরাখণ্ডে গিয়ে পৌঁছান তিনি। সেই মতো রবিবার দুপুরে দিল্লি থেকে দুপুরে দিল্লি থেকে হৃষীকেশের উদ্দেশে যাত্রা করেন অভিনেত্রী। কিন্তু গন্তব্যস্থল ছিল হৃষীকেশ থেকে আরও ৭ কিলোমিটার পাহাড়ি খাড়াই রাস্তার শেষে। 

কাজের ব্যস্ততা, পোষ্যদের দেখভাল! সব কিছু থেকেই কদিনের ছুটি নিয়ে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গন্তব্য উত্তরাখণ্ড। কিন্তু একাকী বেড়াতে গিয়েই বিপদে পড়লেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সে কথা।

শ্রীলেখার ফেসবুক প্রোফাইলে চোখ রাখলেই এখন বেশ বোঝা যাচ্ছে যে তিনি কলকাতায় নেই। পাহাড়ের কোথাও নির্জনে একাকী সময় কাটাচ্ছেন। সেখান থেকেই একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তারই একটি পোস্টে তিনি বেশ কিছু ভিডিও পোস্ট করে লেখেন, 'অবশেষে পৌঁছলাম। কিন্তু প্রাণ হাতে করে। বাকি তথ্য পরে ইউটিউবে দেব।' তাঁকে সেই পোস্টে তিনটি ভিডিও দিতে দেখা যায় যার একটিতে রাতের পাহাড়, একটিতে সকলের দৃশ্য এবং আরেকটিতে তাঁর থাকার জায়গার ছবি শেয়ার করতে দেখা যায়।

অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি কোন বিপদে পড়েছিলেন, এখন কেমন আছেন জানতে একাধিক কমেন্ট করেন তাঁর ভক্তরা। কেউ লেখেন, 'কোথায়? কী হয়েছে?' কোনও নেটিজেন আবার লেখেন, 'সেকি! কী হল?'

তবে খালি এটাই নয় একটি ঝর্ণায় ট্রেক করে যাওয়ার সময়ও বিপদে পড়েছিলেন বলে জানান তিনি। এই ঝর্ণার কাছে পৌঁছতে এতটাই হাঁটতে হয় যে তাঁর ভীষণ কষ্ট হয়েছে বলে জানান।

অভিনেত্রীর কথায়, 'মন্দাকিনী না শ্রীলেখা। এখানে উঠতে আমার পা খুলে হাতে চলে এসেছিল। কিন্তু যখন পৌঁছলাম উফ! সোলো ট্রিপের ফটোগ্রাফার এয়ার বিএনবির একটি ছেলে।'

আরো পড়ুন: এইদিনে পৃথিবীতে এসছিলেন স্বপ্নের নায়ক

অভিনেত্রীকে এই এই পাহাড়ি ঝর্ণায় স্নান করতে দেখা যায়। পোজ দিয়েও ছবি তুলতে দেখা যায়। সাদা টপ পরে পাথরে বসে তাঁকে ভীষণ মজা করতে দেখা যায়।

এখানেও তাঁর ভক্তদের কমেন্ট উপচে পড়েছে। কেউ কেউ জানতে চান জায়গাটা কোথায়, কেউ আবার বলেন ভীষণ সুন্দর জায়গা। অভিনেত্রী নিজেও জানিয়েছেন তিনি এখান থেকে আর ফিরতে চান না। প্রসঙ্গত আগামীতে শ্রীলেখা মিত্রকে একাধিক প্রজেক্টে দেখা যাবে। তথাগত মুখোপাধ্যায়ের পারিয়া ছবিতে দেখা যাবে তাঁকে।

এসি/ আই. কে. জে/ 


শ্রীলেখা মিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250