মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

পার্বত্য অঞ্চল দেশের জন্য বোঝা নয় : বীর বাহাদুর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ নেতৃত্বের কারণেই তিন পার্বত্য জেলায় শান্তি, উন্নয়ন ও অগ্রগতির ধারা আজ অবধি অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস দেশের এক দশমাংশ পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য বোঝা নয়, বরং এ অঞ্চল দেশের জন্য স্মার্ট জনপদ হিসেবে অন্যতম সম্পদে পরিণত হবে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বান্দরবান জেলা সদর পৌরসভার নিউগুলশান ও নতুন পাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন। 

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এবং সে লক্ষ্য বাস্তবায়নে পার্বত্যবাসীরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ও সুনির্দেশনায় পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন অব্যাহত রয়েছে। তার সফল নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের প্রতিটি পাড়া, মহল্লা গ্রামসহ পার্বত্য এলাকার আনাচে কানাচে উন্নয়ন কর্মকান্ডের সুফল পাচ্ছে পার্বত্য সাধারণ জনগণ। পার্বত্যঞ্চল এখন আগের চেয়ে অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠেছে। 

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন নিউ গুলশান হাসপাতালের পিছনে আরসিসি ড্রেইন নির্মাণ কাজের প্রকল্প; জেলখানা এলাকার আরসিসি ড্রেইন নির্মাণ প্রকল্প; জাহাঙ্গীর সওদাগরের বাড়ি হতে পাড়া পর্যন্ত আরসিসি ড্রেইন নির্মাণ প্রকল্প; গণপূর্ত অফিসের সামনে থেকে সাঙ্গু ব্রীজ পর্যন্ত আরসিসি ড্রেইন নির্মাণ প্রকল্প এবং নিউ গুলশান রাধাকৃষ্ন মন্দিরের গীতা স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

আরো পড়ুন: দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আ.লীগের বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী

এছাড়া এদিন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর বাস্তবায়নে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ এবং বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের আসবাবপত্র সরবরাহ, গেইট নির্মাণ ইত্যাদি উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, বান্দরবান সদর পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, বান্দরবান পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসকে/ এএম/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী বীর বাহাদুর স্মার্ট জনপদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250