শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পাহাড় ধসে যান চলাচল বন্ধ খাগড়াছড়িতে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মহালছড়ি থেকে জালিয়াপাড়া যাওয়ার রাস্তায় টানা বৃষ্টি ও ভারী বর্ষণে পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে। 

রোববার (১৭ আগস্ট) ভোর রাতের দিকে খাগড়াছড়ির মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে আটকা পড়েছে যানবাহন।

জানা গেছে, ভারি বৃষ্টিতে ভোর রাতে হঠাৎ পাহাড় ধসে পড়ে সিন্দুকছড়ি পঙ্খিমুড়া পুরাতন সেনাবাহিনীর ক্যাম্পের পশে। ফলে মহালছড়ি থেকে সিন্দুকছড়ি হয়ে জালিয়াপাড়ার যান চলাচল বন্ধ রয়েছে।

মহালছিড় ইউপি সদস্য শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, বৃষ্টিতে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে আছে। জালিয়াপড়া যাওয়ার পথে পঙ্খিমুড়ায় এসে আটকা পড়ে আছে মানুষ। এখনো রাস্তা বন্ধ আছে।

আর.এইচ 

খাগড়াছড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250