শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পি কে হালদারের মামলার রায় ৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ১৪ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৪ অক্টোবর) রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সাক্ষ্যগ্রহণের সময় কারাগারে থাকা চার আসামি অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে আদালতে হাজির করা হয়। এছাড়া গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১০ আসামি পলাতক। বাকি পলাতকরা হলেন- লিলাবতী হালদার (পি কে হালদারের মা), পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি। এ মামলায় ১০৬ সাক্ষীর মধ্যে ৯৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা করেন দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। মামলার এজাহারে বলা হয়, পি কে হালদার বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ নিজ দখলে রেখেছেন। এছাড়া ওই অর্থ আড়াল করতে বিদেশে পাচার করে মানি লন্ডারিং আইনেও অপরাধ করেন তিনি।

মামলাটি তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

একে/


অর্থপাচার মামলা পি কে হালদার অবৈধ সম্পদ অর্জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250