সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

পিএসজি বাজার নষ্ট করছে লা লিগার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আশানুরূপ সাফল্য না পাওয়ায় এবার জোরেশোরে ফুটবলার কেনার প্রতিযোগিতায় নেমেছে পিএসজি। একের পর এত ফুটবলার দলে ভিড়িয়ে তারা দল ভারী করছে। ক্লাবটির পরিকল্পনায় রয়েছেন আরও অনেকে। এবার তাদের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে লা লিগা কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছে। যেখানে পিএসজির অর্থনৈতিক লেনদেন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি লা লিগার বাজার ‘নষ্ট করা’রও দাবি করা হয়।

শনিবার (১২ আগস্ট) এক বিবৃতিতে প্যারিসের ক্লাবটির বিরুদ্ধে নানারকম অভিযোগ করেছে লা লিগা। সেখানে বলা হয়েছে, কাতার থেকে যে বিশাল অঙ্কের তহবিল পায় পিএসজি, তা দলবদলের বাজারকে নষ্ট করছে। সে কারণে সব দলের জন্য ‘প্লেয়িং ফিল্ড’ সমান থাকছে না।

শীর্ষ স্প্যানিশ লিগটির পক্ষ থেকে বলা হয়, ‘কাতার থেকে বিদেশি ভর্তুকি পাওয়ায় পিএসজির প্রতিযোগিতামূলক অবস্থান অন্যদের চেয়ে উন্নত হয়েছে, যা বেশ কয়েকটি দেশ ও ইইউ বাজারে উল্লেখযোগ্য অসামঞ্জস্যতা তৈরি করেছে।’

আর.এইচ

পিএসজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250