মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

পিএসজিতেই থাকছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দলবদলের বাজার শুরু হওয়ার পর থেকেই পিএসজিতে চলছে চরম নাটকীয়তা। যার কেন্দ্রে আছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তবে চলতি মৌসুমে প্যারিসেই থাকছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি সঙ্গে বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন ফ্রান্স স্ট্রাইকার। তাকে মূল দলে অন্তর্ভুক্ত করে বিবৃতি দিয়েছে পিএসজি।

বিবৃতিতে পিএসজি বলেছে, ‘লরিয়েন্তের বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পের সঙ্গে খুবই গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। আজ সকালে তাকে মূল দলের সঙ্গে অনুশীলনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।’ 

আগের মৌসুমটা আশানুরূপ কাটেনি প্যারিসের ক্লাবটির। সান্ত্বনা হিসেবে কেবল লিগ ওয়ানের শিরোপা মেসি-এমবাপেদের কপালে জুটেছিল। পরবর্তীতে অস্বস্তির দুটি মৌসুম শেষে আর্জেন্টাইন মহাতারকা যোগ দেন আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে তিনি কতটা স্বস্তিতে আছেন, সেটি সাম্প্রতিক পারফরম্যান্স এবং অনুশীলনের ছবিতে নজর দিলেই টের পাওয়া যায়। এছাড়া এমবাপেও অনেকদিন ধরে পিএসজি থেকে ‘যাই যাই’ করছেন। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে আগ্রহী এমবাপে-রিয়াল ‍দুপক্ষই। এর মাঝে আবার অবিশ্বাস্য অঙ্কের প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে চেয়েছিল সৌদি আরবের ক্লাব আল-হিলাল। কিন্তু ফরাসি তারকা ক্লাবটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎই করেননি। তার মূল লক্ষ্য যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

আর.এইচ

পিএসজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250