মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

পিএসজির হয়ে আজ শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজি পাড়ি জমিয়েছিলেন মেসি। তার এই অধ্যায়ের শেষ হতে যাচ্ছে। শনিবার (৩ জুন) ফরাসি ক্লাবটির জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

পিএসজি মৌসুমের শেষ ম্যাচ খেলতে শনিবার মুখোমুখি হবে ক্লারমন্তের। রাত একটায় পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি গড়াবে। এটাই হবে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে মেসির শেষ ম্যাচ। এ সম্পর্কে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের বলেছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসের ম্যাচটিই হতে যাচ্ছে লিওর শেষ ম্যাচ।’

পিএসজিতে পাড়ি দেয়ার পর ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে মেসির অভিষেক হয়। সেই থেকে এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ৮৪ ম্যাচ খেলেছেন তিনি। ৮৪ ম্যাচে ৩২ গোলের পাশাপাশি মেসি করেছেন ৩৫ অ্যাসিস্ট।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৩ জুন ২০২৩)

পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নেয়া মেসি নতুন ঠিকানা হিসেবে কোনটিকে বেছে নেবেন? তালিকায় আছে বার্সেলোনা, ইন্টার মায়ামি, নিউ ওল্ড বয়েজ ও আল হিলালের নাম।

এ বছরের শুরু থেকেই মেসির আল হিলালে যাওয়ার গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। সম্প্রতি পিএসজির অনুমতি ছাড়া মেসি সৌদি আরব সফরে যাওয়ায় তা আরও ভারী হয়েছে। অনেকে বলছেন, রোনালদোর মতো মেসি সৌদি আরবেই পাড়ি জমাবেন। যদিও তার বার্সেলোনায় যাওয়ারও বড়সড় গুঞ্জন আছে।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250