সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

পিটার হাসের পরিকল্পনায় বাংলাদেশে সরকারবিরোধী সমাবেশ : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস স্থূল হস্তক্ষেপ করছেন বলে মনে করে রাশিয়া। বুধবার এক ব্রিফিংয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে আমেরিকা ও তার মিত্র দেশগুলো প্রভাবিত করছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ নিয়ে নানা আলোচনা রয়েছে দেশেও। এবার আন্তর্জাতিক মহল থেকে এলো পিটার হাসের ভূমিকা নিয়ে সমালোচনা। বুধবার (২২ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হাসের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘অক্টোবরের শেষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধীদলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন। এই ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ।’

আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে আমেরিকা এবং তার মিত্ররা প্রভাবিত করছে বলেও অভিযোগ করে রাশিয়া।

আমেরিকা এবং তার মিত্রদের প্রচেষ্টাকে রাশিয়া বারবার প্রকাশ্যে তুলে ধরছে বলেও মন্তব্য করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

আই.কে.জে/

রাশিয়া পিটার হাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250