মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

পিরেলির উপর চীনা নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়িয়েছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

টায়ার তৈরির ক্ষেত্রে জনপ্রিয় পিরেলির নিয়ন্ত্রণ নিতে চাওয়া চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইতালি।

পিরেলির স্বাধীনতা রক্ষার জন্য ইতালির সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন।

চীন নিয়ন্ত্রিত রাসায়নিক জায়ান্ট সিনোচেম পিরেলির বৃহত্তম শেয়ারহোল্ডার, এটি পিরেলির ৩৭% এর অংশীদার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের সময় এ ধরনের সিদ্ধান্ত প্রকাশ্যে আসে।

রবিবার, পিরেলি বিনিয়োগকারীদের কাছে একটি বিবৃতিতে জানায় যে, ইতালির সরকারের রায় অনুযায়ী, পিরেলির মালিকের কোম্পানির প্রার্থীরাই প্রধান নির্বাহী হিসেবে মনোনীত হতে পারবেন।

সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে যে কোম্পানির কর্পোরেট গভর্ন্যান্সে যে কোনো পরিবর্তন সরকারীভাবে যাচাই-বাছাই করা হবে।

সিনোচেম মার্চ মাসে ইতালীর সরকারকে জানায় যে এটি বিদ্যমান শেয়ারহোল্ডার চুক্তি পুনর্নবীকরণ এবং আপডেট করার পরিকল্পনা করছে।

ইতালীর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশাসন তথাকথিত গোল্ডেন পাওয়ার প্রসিডিউর নিয়মের অধীনে চুক্তিটি পরীক্ষা করে, যার উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ ব্যবসাগুলোকে রক্ষা করা।

২০১৫ সালে, পিরেলি চেমচায়না এবং ক্যামফিন সহ বিনিয়োগকারীদের একটি দলের কাছে বিক্রি হয়। ছয় বছর পর চেমচায়না রাষ্ট্রীয় মালিকানাধীন সিনোচেমের সাথে একীভূত হয়। চীনা সরকারের সিল্ক রোড বিনিয়োগ তহবিলও পিরেলিতে ৯% শেয়ারের মালিক।

আই. কে. জে/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250