সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’

পুরুষের তুলনায় মহিলাদের ওজন বাড়ার কারণ একটিই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

শরীরের একটি উপাদানের কারণে মহিলাদের ওজন পুরুষদের তুলনায় বাড়তে থাকে। পুরুষরা ওজনের সমস্যা থেকে রেহাই পায়। কী সেই সমস্যা জানেন? 

খাওয়াদাওয়া না করেও ওজন কেন বাড়ছে খুব বেশি? মহিলাদের ক্ষেত্রে এমনটা অনেক সময় দেখা যায়‌। কখনো কখনো পুরুষরা বেশি খাওয়াদাওয়া করলেও তেমন ওজনধারী হন না, যতটা হন মহিলারা।    

কিন্তু কেন এমন হয় জানেন? 

হাঁটাচলা বা শরীরচর্চা করেন না বলেই ওজন বাড়ছে? তবে এর পেছনেও আসল আরেকটি কারণ সম্প্রতি তাঁরই খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় খোঁজ মিলেছে তিনটি বিশেষ জিনের। সেই জিনগুলির  বিশেষ গড়নের কারণেই ওজন বাড়ে মহিলাদের।  

সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, জিনটির মধ্যে বিশেষ বিন্যাসের কারণে মহিলাদের এই সমস্যা দেখা দেয়‌। 

পুরুষদের মধ্যে কি নেই এই জিন?

বিজ্ঞানীদের  মতে, তাদের দেহেও রয়েছে একই জিন। কিন্তু সেটি সেভাবে কার্যকর নয়। এই বিরল জিনের খোঁজ নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন পেরি বলেন, "এই কারণেই ওজন বেড়ে যাওয়ার পিছনে জিন, লিঙ্গ, বয়সের মতো গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নজর দিতে হয়। সবকিছুকে একসঙ্গে দেখলে হয় না।"  

বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী, DID01, PTPRG ও SLC12A5 তিনটি জিনের কারণে মহিলাদের বিএমআই বেশি হয়। যদিও এই জিনগুলির কোনও প্রভাব পুরুষদের শরীরে নেই। এই তিনটি জিনে সমস্যা থাকলেই ওজন বাড়তে থাকে। 

এসকে/ আই. কে. জে/ 



মহিলাদের ওজন বাড়ার কারণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250