শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

পুলিশকে গান শুনিয়ে থানা থেকে ছাড়া পেলেন পৌষালী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে পৌষালী গাইছেন 'আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি গানটি'। তবে তিনি যেখানে বসে গানটা গাইছেন, সেটা থানা। হ্য়াঁ, থানায় পুলিশের সামনে বসেই গানটি গাইছিলেন পৌষালী। তাকে যারা ঘিরে রয়েছেন, তারা সকলেই পুলিশ।

পৌষালী বন্দ্যোপাধ্যায় নিজেই সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, 'থানায় ধরে নিয়ে গিয়েছিল..গানটা শোনার পর ছেড়ে দিল।' এদিকে পৌষালীর পোস্ট করা সেই ভিডিও এর নিচে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, ‘অসাধারণ দিদি। আপনি নিজেকে সহজ ভাবেন বলেই আজ আপনি সকলের কাছে জনপ্রিয় অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’ 

কেউ লিখেছেন, 'অসাধারণ সুন্দর', কারোর মন্তব্য, ‘খালি গলায় এত সুন্দর গাইলো!’ দুর্গাপুরের এক বাসিন্দা লিখেছেন, ‘দুর্গাপুর উৎসবে দেখা হবে, আমি আপনার গান খুব পছন্দ করি, লাভ ইউ দিদি’।

কারোর কথায়, ‘দিদি তুমি গানটা এত ভালো গেয়েছ মনে হচ্ছে বারবার শুনি খুব ভালো থেকো’ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘কিন্তু থানায় ধরে নিয়ে গিয়েছিল কেন?’

আরো পড়ুন: এবার ভারতের জাতীয় ক্রাশের তকমা পেলেন এই নায়িকা

এ বিষয়ে পৌষালী জানান, ‘মালদহর এস আই  মেনক তার গানের অন্ধ ভক্ত, আমি মালদহর যেখানেই অনুষ্ঠান করতে যাই না কেন, কাজের ফাঁকে উনি ঠিক আমার সঙ্গে দেখা করে আসেন। এবারও মালদহের গাজোলে অনুষ্ঠান করতে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে অনুষ্ঠান করা সম্ভব হয়নি।

তবে সেখানেও গিয়েছিলেন এস আই । তিনি বলেন, থানায় অনেকেই নাকি আমার গান বেশ পছন্দ করেন।’

পৌষালীর কথায়, ‘তাই এই অপরাধেই আমায় থানায় যেতে হল। থানায় গিয়ে মন খুলে গান গাইলাম আমি, সকলে বসে আমার গান শুনল। এটা আমার একটা অন্যরকম অভিজ্ঞতা।’

প্রসঙ্গত, পৌষালী জানান, এই মুহূর্তে নিজের অ্যালবাম নিয়ে ব্যস্ত। আগামী বছর মুক্তি পাবে তার সেই নতুন অ্যালবাম।

এসি/ আই.কে.জে/


পুলিশ পৌষালী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250