সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

পুলিশের সহায়তায় ১০ হাজার আনসার মোতায়েনের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতে দেশব্যাপী ১০ হাজার আনসার মোতায়েন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

মঙ্গলবার (২৮শে নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হকের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আনসার-ভিডিপি মহাপরিচালককে পাঠানো নির্দেশনায় বলা হয়, ২৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের সব রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য সারা দেশে অনধিক ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়ন করতে জেলা ম্যাজিস্ট্রেটদের বিষয়টি সমন্বয় করতে বলা হয়েছে।

এসকে/ 


পুলিশ আনসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250