মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

উয়েফা ইউরোপা লিগ

পুসকাস অ্যারেনায় ফাইনালে মুখোমুখি রোমা-সেভিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রোমা।

দেখতে দেখতে শেষ হতে চলেছে ফুটবলের এবারের মৌসুম। বিভিন্ন লিগের পরিসমাপ্তির সঙ্গে সঙ্গে পর্দা নামতে যাচ্ছে উয়েফা ইউরোপা লিগেরও। আজ বুধবার (৩১ মে) দিবাগত রাতে শিরোপার লড়াইয়ে টুর্নামেন্টের সফলতম দল সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে হোসে মরিনহোর রোমা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এ ফাইনালে জয় পেলে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিতের সুযোগ থাকবে দুদলের সামনেই। তাই হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। 

পর্তুগালের মরিনহো এ পর্যন্ত মহাদেশীয় পাঁচটি বড় শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছেন। ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ইউরোপা লিগ ও গত বছর প্রথমবারের মতো প্রবর্তিত ইউরোপা লিগের শিরোপা জয় করেছেন মরিনহো। ৬০ বছর বয়সী এই পর্তুগীজ কোচ ২০০৩ সালে পোর্তোকে উয়েফা কাপের শিরোপা উপহার দেবার পরের বছরই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দিয়েছিলেন।

চলতি মৌসুমে লিগে তেমন একটা ভালো করতে না পারলেও সময়টা দুর্দান্ত কাটছে রোমার। শেষ ৫ ম্যাচে মাত্র একটিতে হার। তবে ফুটবলারদের ছাপিয়ে সব আকর্ষণ দলটির ডাগআউটে। পর্তুগিজ মাস্টারমাইন্ড মরিনহোর নেই কোনো ফাইনাল হারের রেকর্ড। তার অধীনই গেল মৌসুমে প্রথমবারের মতো ইউরোপা কনফারেন্স লিগ জিতেছিল রোমা। স্পেশাল ওয়ানের জাদুতেই ৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালেও উঠেছে ইতালিয়ান ক্লাবটি। বিগ ম্যাচের আগে আত্মবিশ্বাসী রোমা।

রোমা কোচ হোসে মরিনহো বলেন, ‘সেভিয়া তাদের অতীত রেকর্ডের জন্য ফেভারিট। তাদের কাছে ইউরোপা লিগের ফাইনাল স্বাভাবিক বিষয়। তবে আমরা ভালো খেলেই ফাইনালে এসেছি। কিন্তু আমাদের জন্য এটা অসাধারণ। আমাদের সমর্থকদের কাছে এটা ঐতিহাসিক। আমরা সমর্থকদের হতাশ করব না।’

ফাইনালের আগে ইনজুরির দুশ্চিন্তা রোমা শিবিরে। তবে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিতে ছাড় দেবে না তারা। সম্ভাব্য ৩-৪-৩ ফরমেশনে মাঠে নামতে পারে ইতালিয়ানরা।

তবে সেভিয়ার বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না রোমার। লা লিগায় টেবিলের ১১তম স্থানে থাকলেও ইউরোপা লিগে ৬ বার ফাইনাল খেলে ৬ বারই শিরোপা ঘরে তুলেছে স্পেনের ক্লাবটি। এ ছাড়া দুদলের মুখোমুখি পরিসংখ্যানেও পাল্লা ভারী সেভিয়ার।

আরো পড়ুন:টিভিতে দেখুন আজকের খেলা (৩১ মে ২০২৩)

এদিকে এ মৌসুমেই শেষ হচ্ছে হোসে লুই মেন্ডিলিবার চুক্তি। শেষ মৌসুমটা স্মরণীয় করে রাখতে চান সেভিয়া বস। সেভিয়া কোচ বলেন, ‘কাগজে-কলমে আমার চুক্তি ৩০ জুন শেষ হবে। কিন্তু আমি মনে করি, আমার কাজ আসলে রোববার (৪ জুন) লিগের শেষ ম্যাচেই শেষ। তাই প্রথমে আমি এ ফাইনাল জেতার চেষ্টা করব এবং এরপর যতটা সম্ভব ভালো অবস্থানে লিগ শেষ করার চেষ্টা করব। তবে এ ফাইনাল নিয়ে বেশি চিন্তা করতে চাই না।’

রোমার মতো ইনজুরি চিন্তা নেই সেভিয়া শিবিরে। বুদাপেস্টের ফাইনালে সম্ভাব্য সেরা দলটাই সাজাবে স্প্যানিশ ক্লাবটি। ৪-২-৪ ফরমেশনে মাঠে নামতে পারে সেভিয়া।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250