মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

পূজা চেরীর নতুন যাত্রা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

চিত্রনায়িকা পূজা চেরী। ছবি: সংগৃহীত

এবারের ঈদে সিনেমার পাশাপাশি নতুন আরও একটি পরিচয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরী। দীপ্ত টিভির ওয়েব ফিল্ম ‘পরী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এতে পূজা বিপরীতে অভিনয় করেছেন জোভান। 

ফিল্মটির গল্পে দেখা যাবে, পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কী ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা।  

মাহমুদুর রহমান হিমি নির্মিত ওয়েব ফিল্মটিতে জোভান-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে। ওয়েব ফিল্মটির চিত্রনাট্য করেছেন রায়হান খান। 

হিমি বলেন, ‘ওয়েব ফিল্মটি তৈরি হয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে। পূজা চেরী ও জোভানকে নতুন রসায়নে দেখা যাবে  ফিল্মটিতে। প্রথম ওয়েব ফিল্মের কাজ পূজা খুবই ভালো করছে। আর জোভান তো সবসময়ই ভালো কাজ করে করে।’ হিউম্যান ট্রাফিকিং নিয়ে এর গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল সবকিছুই থাকবে বলে জানিয়েছেন অভিনেতা জোভান। অন্যদিকে ওয়েব, সিনেমা ছাড়াও একাধিক অনুষ্ঠানে দেখা যাবে পূজাকে।

এম/

আরো পড়ুন:

ভিন্ন আঙ্গিকে ঈদ ‘আনন্দ মেলা’
 

চিত্রনায়িকা পূজা চেরী ওয়েব ফিল্ম ‘

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250