রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

পূর্ণিমাকে নিয়ে যে গোপন কথা ফাঁস করলেন ফেরদৌস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমার মধ্যে বেশ ভালো সম্পর্ক। এটা শোবিজের কমবেশি সবাই জানেন। তাই তো নিজের মোবাইলেও সবচেয়ে বেশি পূর্ণিমার ছবি রেখেছেন এই অভিনেতা।পূর্ণিমার জন্মদিনে এমনই গোপন তথ্য জানালেন ফেরদৌস। 

মঙ্গলবার (১১ জুলাই) পূর্ণিমার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে ফেরদৌস লিখেছেন, ‘আমার মোবাইলে যার সঙ্গে সবচেয়ে বেশি ছবি, যার সঙ্গে সবচেয়ে বেশি কাজ, সবচেয়ে বেশি ভ্রমণ, সবচেয়ে বেশি কথা বলা, কারণে-অকারণে আরও কত শত সহস্র স্মৃতি। তুমি শুধু আমার প্রিয় বন্ধু না, তুমি আমার শ্রেষ্ঠ একজন বন্ধু।’ 

শেষে পূর্ণিমার প্রতি একটি আহ্বান জানিয়ে ফেরদৌস বলেছেন, ‘এমনই বন্ধু থাকো আজীবন। শুভ শুভ শুভদিন, আজ পূর্ণিমার জন্মদিন।’ 

আরো পড়ুন: শাকিরার ঢংয়ে নেচে ভাইরাল তামান্না ভাটিয়া

১৯৮৪ সালের ১১ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। তার আসল নাম দিলারা হানিফ রিতা। ক্লাস নাইনে থাকা অবস্থায় তিনি সিনেমায় নাম লেখান। জাকির হোসেন রাজুর পরিচালনায় তার প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’ মুক্তি পায় ১৯৯৭ সালে।

ফেরদৌসের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে ফেরদৌস-পূর্ণিমা অভিনীত সিনেমা ‘আহারে জীবন’। সিনেমাটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ।

এসি/


পূর্ণিমা ফেরদৌস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250