বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা

পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ কোনটি জানেন?

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

সময়ের সঙ্গে বেড়েছে শিক্ষা নিয়ে মানুষের সচেতনতা। সকল মা-বাবাই সাধ্যের মধ্যে চান সন্তানদের শিক্ষিত করে তুলতে। আবার অনেক দেশের সরকারই শিশুদের শিক্ষায় সম্পূর্ণ সহযোগিতা করে। এরই মাঝে প্রকাশিত হয়েছে দেশ অনুযায়ী পৃথিবীর শিক্ষিতের তালিকা। আর সেই তালিকায় কোন দেশ সবচেয়ে শিক্ষিত জানেন? 

আমেরিকা কিংবা ব্রিটেন নয়, সংশ্লিষ্ট তালিকায় এমন অনেক দেশ আছে যেগুলি এই দুটি দেশকে শিক্ষার দৌড়ে পিছনে ফেলে দিয়েছে। জানলে খানিকটা অবাকই হবেন এক কিংবা দুই নম্বর স্থানেও যে নেই আমেরিকার নাম। পরিবর্তে অপ্রত্যাশিতভাবে অনেক দেশের শিক্ষিতের হার বেশি বলেই ধরা পড়েছে।

এই দেশে রয়েছে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ- 

অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট (ওইসিডি)-এর প্রকাশিত শিক্ষা রিপোর্টে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ হল 'কানাডা'। সেই দেশের ৫৯.৯৬ শতাংশ মানুষ শিক্ষিত। এরপরই শিক্ষিত হওয়ার তালিকায় 'জাপান' রয়েছে দ্বিতীয় স্থানে। জাপানের ৫২.৬৮ শতাংশ মানুষ শিক্ষিত বলে দেখা গিয়েছে।   

সংশ্লিষ্ট শিক্ষা রিপোর্টে 'লুক্সেমবার্গ' রয়েছে তৃতীয় স্থানে। সেক্ষেত্রে আমেরিকা এবং ব্রিটেনের জায়গা হয়েছে একেবারে ৬ এবং ৮ অবস্থানে। এমনকি শিক্ষিত হওয়ার দৌড়ে আমেরিকাকে হারিয়ে দিয়েছে সাউথ কোরিয়াও। কারণ শিক্ষিত দেশের তালিকায় সাউথ কোরিয়ার রযেছে ৪ নম্বর এবং ইজরায়েল ৫ অবস্থানে। আবার ব্রিটেনেরও আগে ৭ নম্বর স্থানে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড।      

এসকে/ 

আমেরিকা কানাডা পৃথিবীর শিক্ষিতের তালিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250