শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পোষা কুকুর ডাইচির প্রতি মোনালি ঠাকুরের ভালোবাসা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মানসিকভাবে ভেঙে পড়েছেন ভারতের স্বনামধন্য সংগীতশিল্পী মোনালি ঠাকুর। নিজের সন্তানের মতো করে এতদিন যাকে যত্ন করে বড় করে এসেছেন সেই পোষা কুকুর ডাইচি আর নেই। এতেই শোকে কাতর ওপার বাংলার জনপ্রিয় এই গায়িকা। নিজের আবেগ ধরে না রাখতে পেরে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট করেছেন মোনালি।

ইনস্টাগ্রামে এক পোস্টে মোনালি লিখেছেন, ‘পারছি না, অসহায় লাগছে। আমার ডাইচি, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গত ৯ সেপ্টেম্বর। এই সত্যিটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমার। আমি চেষ্টা করছি ওর অনুপস্থিতি মেনে নিতে।

পারছি কোথায়? আমি মনে করতাম আমি একজন শক্ত মনের মানুষ যে কিনা নিজের হতাশাকে জয় করতে পারে। কিন্তু তাকে ছাড়া আমার বড় অসহায় লাগছে। আমি বুঝতে পারছি না কী করা উচিৎ।’

আরো পড়ুন: রাশমিকা কেন ভারতের 'জাতীয় ক্রাশ'

মোনালি আরও লিখেন, মানুষজন মাঝেমধ্যেই বলেন, ‘তারা নাকি আমার মধ্যে একজন বাচ্চাকে দেখতে পান। একজন দয়ালু মনোভাবের সান্নিধ্য পান। আমার সঙ্গে থেকে তারা খুশি বোধ করেন। কেন জানেন? কারণ ডাইচিকে আমি অনুসরণ করে এসেছি।

ওই আমায় শিখিয়েছে কীভাবে ভালবাসতে হয়। কীভাবে দয়ালু হতে হয়… কীভাবে ভাল ও খারাপের মধ্যে ভেদাভেদ করতে নেই। কীভাবে সত্যিকারের বন্ধু হওয়া যায়!’

এদিকে প্রাণপ্রিয় ডাইচির জন্য একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। মোনালির পোস্টে সমবেদনা জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

এসি/ আই.কে.জে/



মোনালি ঠাকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250