শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

প্রতারণার শিকার শ্রীলেখা মিত্র, হারালেন লাখ টাকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

প্রতারণার শিকার হয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত ৩০ আগস্ট ছিল এই অভিনেত্রীর জন্মদিন। তার একদিন আগেই এই অঘটনের শিকার হন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর, একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে শ্রীলেখার মোবাইলে। সেই কলটি ধরতেই, ফোনের অপর পাশ থেকে জনৈক ব্যক্তি অভিনেত্রীকে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই অ্যাপ ডাউনলোড করতেই ব্যাংক থেকে লাখ টাকা খোয়া যায় শ্রীলেখার।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে এই তারকা লেখেন, জন্মদিনের দিন মনটা খারাপ ছিল। কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার কেলেঙ্কারি হল। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। 

প্রতারণার ঘটনায় নিজের উপর ক্ষুব্ধ শ্রীলেখা আরও লেখেন, নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম। এই ঘটনার পর থেকে তাও ভাববো না।

এ বিষয়ে আনন্দবাজারকে শ্রীলেখা বলেন, ‘নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যেন আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লাখের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি। তারা পদক্ষেপ নিচ্ছে।’

সম্প্রতি তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবির শুটিং শেষ করেছেন শ্রীলেখা। আগামীতে আবারও নিজের পরিচালনার কাজ শুরু করবেন। কথাবার্তা চলছে, ভালো প্রযোজকের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।

ওআ/

শ্রীলেখা মিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250