বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী

প্রতিবন্ধী ব্যাক্তিদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সুখবর

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু বলেছেন,  দারিদ্র ও ক্ষুধামুক্ত সমাজ এবং  স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় এ দেশের প্রতিবন্ধী জনগণকে উপযুক্ত শিক্ষা,  প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে।

রোববার (৩রা ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ৩২ তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, একসময় মনে করা হতো, প্রতিবন্ধীতা অভিশাপের কারণ। আধুনিক বিজ্ঞান বলে, এটি অভিশাপ নয় বরং মানুষের ধরাছোঁয়ার বাইরে জিনগত ও নানাবিধ প্রাকৃতিক কারনে মানুষ প্রতিবন্ধী হয়। পরিবার ও সমাজে অসচেতনতার কারণে তাঁরা একসময় দূর্বিষহ জীবনযাপন করেছে। এখন, তাঁরা স্বাভাবিক মানুষের মত মর্যাদাপূর্ণ জীবন যাপন করছে। সরকার প্রতিবন্ধীতা শনাক্তকরণ করে সুবর্ণ কার্ডের বিপরীতে ভাতা, শিক্ষা উপবৃত্তি ও অনুদানসহ নানাবিধ সুযোগ প্রদান করছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিবন্ধীরা এখন আর পিছিয়ে নেই। সরকারের নানামুখী উদ্যোগের কারনে তাঁরা সমাজের মূলধারায় এসেছে। শিক্ষা, কর্মসংস্থান সব ক্ষেত্রে সমানভাবে অংশগ্রহন করছে।

প্রতিমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য সরকারের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, গত ১৪ই নভেম্বর সাভারে প্রায় সাড়ে চারশত কোটি টাকা ব্যয়ে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স তৈরির কাজ উদ্বোধন করা হয়েছে। ৮ বিভাগে এনডিডি ব্যাক্তিদের জন্য সমন্বিত আবাসন ও পূনর্বাসন কেন্দ্র তৈরি হচ্ছে। বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ প্রকল্পে প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাচ্ছেন।

এর আগে প্রতিমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুল আলম সেখ।

দিবসটির উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন দপ্তর/সংস্থা ও বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ফাউন্ডেশন চত্ত্বরে আয়োজিত তিনদিব্যাপী মেলায় স্টল পরিচালনা করছে।

এবারে দিবসটির প্রতিপাদ্য ছিলো, প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন।

এসকে/এএম/

প্রতিবন্ধী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250