রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত! *** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের

প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সুখবর

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের বোঝা নয়, সম্পদ। প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

রোববার (৮ অক্টোবর) সমাজকল্যাণ মন্ত্রী ঢাকায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন মিলনায়তনে ‘বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি দিবস - ২০২৩’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।  

দিবসটির এবারের প্রতিপাদ্য “অভিগম্য লাগসই লাখো প্রযুক্তি নিশ্চিত করবে সেরিব্রাল পালসি বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জীবন চলার গতি।”

মন্ত্রী বলেন, সরকার সকল ধরণের প্রতিবন্ধীতা শণাক্ত করে নিয়মিত ভাতা প্রদান করছে। প্রতিবন্ধিতার ধরণ অনুসারে চিকিৎসা ও পূনর্বাসন করছে।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, দেশের আট বিভাগে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমন্বিত আবাসন তৈরি করা হবে। আগামীর বাংলাদেশে সেরিব্রাল পালসিসহ সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি স্বাচ্ছন্দে বসবাস করবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন খান বক্তব্য রাখেন। 

আলোচনা সভায় সেরিব্রাল পালসি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। পরে মন্ত্রী সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন।

এসকে/  

সমাজকল্যাণ মন্ত্রী প্রতিবন্ধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250