বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাতে চান পলাশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কয়েকদিন আগেই তাবলিগ জামাতে সময় দিতে দেখা গেছে ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে। এ বিষয়ে সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে পলাশ জানান, নিয়ত ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, এজন্য যেতে পেরেছি। আমি শুকরিয়া জানাই।

জানা গেছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান। এর মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন।

পলাশের লক্ষ্য আগামীতে তার ডাকবাক্স ফাউন্ডেশনে যে শতাধিক সেচ্ছাসেবী কাজ করেন তাদের থেকে প্রতিমাসে ৫ জনকে নিজ উদ্যেগে তাবলিগে পাঠাবেন।

এ বিষয়ে অভিনেতার ভাষ্য, আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পরিবারে তাবলিগের ঐতিহ্য আছে। সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই। আমি এবার যেখানে ছিলাম সেই এলাকায় মানুষজন ভোরে নামাজের পরেও দেখি মসজিদের সামনে ভিড় করেছেন।

এই প্রাপ্তি আসলে একজন মানুষ হিসেবে শান্তির। এতে করে আমি আরও অনুপ্রেরণা পেয়েছি। এজন্য ঠিক করেছি আমার ডাকবাক্স ফাউন্ডেশনের শতাধিক ভলান্টিয়ার থেকে প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবো।

আরো পড়ুন: নায়কের চেয়ে খলনায়কের পারিশ্রমিক বেশি!

সর্বশেষ পলাশকে দেখা গেছে গেল ঈদুল আজহার দুটি নাটকে। এগুলো হলো- ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় শীর্ষে রয়েছে এ দুটি। এই অভিনেতাকে তারকাখ্যাতি এনে দিয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রটি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও ব্যস্ত পলাশ।

এসি/ আই.কে.জে/




তাবলিগ পলাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250