রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান

প্রথমবার ওটিটিতে সালমানের বিগ বস, পর্দা উঠছে আজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ১৭ই জুন ২০২৩

#

বলিউড সুপারস্টার সালমান খান - ছবি: সংগৃহীত

আজ শনিবার পর্দায় আসতে চলেছে বিগ বস ওটিটি সিজন-২। বলিউড সুপারস্টার সালমান খান পর্দায় ফিরবেন এবং প্রথমবারের মতো বিগ বসের ওটিটি সংস্করণ হোস্ট করবেন। তাই ভক্তরা কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন।

ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা বলছে, বিগ বস ওটিটি সিজন ২-এ দর্শকরা এমন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, যা আগে কখনো হয়নি।

কিছুদিন আগে বিগ বসের নতুন সিজনের উপস্থাপক সালমান খানকে শো'র সেটে দেখা গিয়েছিল। কমলা রঙের শার্ট, ডেনিম জিন্স এবং স্টাইলিশ সানগ্লাস পরিহিত সালমানকে ছবি তোলার সময় ড্যাশিং লাগছিল। বিগ বসের পোস্টারে সজ্জিত একটি বাসের পাশে দাঁড়িয়ে সালমান এই অনুষ্ঠানে অতিরিক্ত গ্ল্যামারের ছোঁয়া যুক্ত করেন।

বিগ বসের এই সংস্করণে প্রতিযোগীদের মধ্যে রয়েছেন ফালাক নাজ, অবিনাশ সচদেব, আকাঙ্ক্ষা পুরি, নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া সিদ্দিকি, জিয়া শঙ্কর, বেবিকা ধুর্ভে, মনীষা রানী, পলক পুরসওয়ানি।

আরো পড়ুন: মিম মানতাসা যেন মেরিলিন মনরো

সানি লিওনকেও এই শোতে দেখা যাবে। দর্শকরা অনুমান করছেন, সানি লিওন ১৩তম সারপ্রাইজ প্রতিযোগী হিসাবে প্রবেশ করছেন, নাকি সুপারস্টার সালমান খানের সঙ্গে সহ-উপস্থাপক হবেন।

প্রসঙ্গত, দর্শকরা জিও সিনেমা এবং ভুট সিলেক্টে যে কোনও সময় শোটি দেখতে পারবেন। এই প্ল্যাটফর্মগুলোতে এটি বিনামূল্যে উপভোগ করা যেতে পারে।

এম/



বলিউড সুপারস্টার সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250