মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনটিও জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার ছাত্রদল নেতার নাম কাইফি শিকদার (২৫)। তিনি গৌরনদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

গৌরনদী মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর ছাত্রদল নেতা কাইফি শিকদার প্রধানমন্ত্রীকে নিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম বাদী হয়ে কাইফি শিকদার ও তার বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শিকদার (৬০) এবং বিএনপি ও সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা ২০–২৫ নেতা-কর্মীকে আসামি করে মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলার পর পুলিশ পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি ছাত্রদল নেতা কাইফির বাবা আবুল কালাম শিকদারকে গ্রেপ্তার করে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রাজধানীর বসিলা এলাকা থেকে গতকাল রাতে কাইফি শিকদারকে গ্রেপ্তার করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, আজ বুধবার দুপুরে গ্রেপ্তার কাইফি শিকদারকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত কাইফিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠান।

একে/ আই.কে.জে/


প্রধানমন্ত্রী গ্রেফতার কটূক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250