রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে লাখ টাকা পেল দিনাজপুরের আঁখি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৭ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৩

#

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে লাখ টাকা পেল দিনাজপুরের আঁখি দিনাজপুরের বাকপ্রতিবন্ধী শিশু আরিফা আক্তার আঁখিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহারের এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই চেক প্রদান করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদ, সরকারের উপ-সচিব মোরার্জি দেশাই, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, আঁখির ছবি প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে অর্ন্তভুক্ত হয়েছে। বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয়েও তার ভিতরে যে প্রতিভা রয়েছে তা আখি মেলে ধরেছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং সম্পদ। তার উজ্জ্বল দৃষ্টান্ত আঁখি। তার আকা ছবি সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। সেই ছবি প্রধানমন্ত্রী তার ঈদ শুভেচ্ছা কার্ডে অর্ন্তভুক্ত করেছেন। পাশাপাশি আঁখিকে ঈদ উপহার দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এতে করে আমরা দিনাজপুরবাসী গর্বিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। আগামীতেও আঁখির কোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে জানান তিনি।

বাকপ্রতিবন্ধী শিশু আরিফা আক্তার আঁখি দিনাজপুর বধির ইনস্টিটিউটের ৮ম শ্রেণীর ছাত্রী। পিতা আনোয়ারুল ইসলাম ফুটপাতে বই বিক্রেতা। মাতা শাহানাজ পারভীন গৃহীনি। আঁখির ছোট দুই ভাই রয়েছে। আঁখির পিতা আনোয়ারুল ইসলাম জানান, আঁখি পড়াশোনায় ভালো। আগে সে দিনাজপুর শিশু একাডেমিতে চিত্রাংকন শিখতো, বর্তমানে বালুবাড়ী আর্ট একাডেমিতে চিত্রাংকন শিখছে। আমার স্বল্প আয়, এটি দিয়েই পরিবার ও সংসার নির্বাহ করি। পাশাপাশি তাদেরকে পড়াশোনা শেখাই। এরমধ্যে আমার মেয়ে যাতে করে কথা বলতে পারে সেই চিকিৎসাও চালিয়ে যাচ্ছি। আমার মেয়ের প্রতিভার গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর ঈদ কার্ডে আমার মেয়ের ছবি স্থান পেয়েছে। আমি অনেক গর্বিত এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

জানা যায়, শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুন পাড়া এলাকার আনোয়ারুল ইসলামের মেয়ে আরিফা আক্তার আঁখি অত্যন্ত মেধাবী। তবে সে কানেও শোনে না, কথাও বলে না। বেশ কয়েকমাস আগে সে নিজ বুদ্ধিমত্তা দিয়ে দিনাজপুর গোড়-এ শহীদ ময়দানের ঈদগাহ মিনার ও জামাতের অংশের একটি ছবি আঁকে। সারাদেশের আঁকা ছবিগুলোর মধ্যে সেই ছবিটি প্রথম হয় এবং সেই ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। এবারের দেশবাসীকে দেয়া পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা কার্ডে আঁখির আকা ছবিটি অর্ন্তভুক্ত করেন প্রধানমন্ত্রী।

আই.কে.জে/

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে লাখ টাকা পেল দিনাজপুরের আঁখি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250