মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা হিসেবে লাখ টাকা পেলো আঁখি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৩

#

প্রধানমন্ত্রীর পক্ষে আঁখির হাতে চেক প্রদান করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। - ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিশেষ চাহিদা সম্পন্ন আঁখিকে ঈদ শুভেচ্ছা হিসাবে এক লাখ টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরবানির ঈদ উপলক্ষে শুভেচ্ছা কার্ডে ছবি স্থান পাওয়ার পর তাকে শুভেচ্ছা হিসেবে এই টাকা দেওয়া হয়। 

বুধবার (২৮ জুন) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম শিক্ষার্থী আরিফা আক্তার আঁখির হাতে এই এক লাখ টাকার চেক প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদসহ আঁখির বাবা-মা উপস্থিত ছিলেন।

জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন আঁখি দিনাজপুর পৌর এলাকার পশ্চিম বালুয়াডাঙ্গার পুরাতন পুস্তক ব্যবসায়ী আনারুলের মেয়ে। সে দিনাজপুর বধির ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্রী।

ঈদ উপহার পেয়ে আবেগ-আপ্লুত আঁখি ইশারা ভাষায় এত ভালোবাসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া করবে বলে জানায়। 

আরো পড়ুন: রাজধানীতে ঈদের জামাত কখন কোথায়

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আঁখির মা শাহানাজ পারভীন বলেন, ‘প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে আঁখির আঁকা ছবি দেওয়ার পর আবার ঈদ উপহারের এক লাখ টাকা প্রদানে আমরা অনেক খুশি।’

 এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250