শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

প্রধানমন্ত্রীর ভোট পেয়ে ফেরদৌস যা বললেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ভোট দেওয়া শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে পুতুলের দুটো ভোট পেয়েছি। বিষয়টি খুবই ভালো লেগেছে আমার।

পাশাপাশি এদিন সেখানে উপস্থিত থাকা অন্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন ফেরদৌস।

এর আগে, সকাল ৮টা ৩ মিনিটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজে নৌকা প্রতীকে তার ভোটাধিকার প্রয়োগ করেন। আর এই আসনে নৌকা প্রতীকে নির্বাচনে লড়ছেন ফেরদৌস।

এদিন ভোট দেওয়া শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নৌকা মার্কার জয়লাভ হবে। আবারও তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবেন। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, তা বাস্তবায়ন করতে পারবেন জনগণের ওপর এ বিশ্বাস তার আছে।

আরো পড়ুন: গণতন্ত্রের স্বার্থেই ভোট দিতে বললেন চিত্রনায়ক রিয়াজ

তিনি আরও বলেন, নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারছি। এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা-বিপত্তি ছিল, দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, নৌকা মার্কার জয় হবে। আবারও আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করব, ইনশাআল্লাহ। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, তা বাস্তবায়ন করতে পারব। জনগণের ওপর এ বিশ্বাস আমার আছে।

বিএনপি জ্বালাও-পোড়াওয়ের অনেক ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, জঘন্য কাজগুলো যারা করেছে, তারা গণতন্ত্র বিশ্বাস করে না। দেশের মানুষের কল্যাণও চায় না। গণতান্ত্রিক ধারা চায় না। আমাদের সামনে আরও কাজ আছে সেগুলো শেষ করতে চাই।

এসি/


প্রধানমন্ত্রী ফেরদৌস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250