শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা?

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্টিনেজের সাক্ষাত, উপহার দিলেন জার্সি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজের সাক্ষাত - ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ১১ ঘণ্টার জন্য বাংলাদেশে এসেছেন। আজ সোমবার (৩ জুলাই) ভোর সোয়া ৫টায় বাংলাদেশে পৌঁছেন তিনি।

ঢাকায় এসে সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন মার্টিনেজ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতকালে শেখ হাসিনাকে অটোগ্রাফসহ আর্জেন্টিনার জার্সি দিয়েছেন মার্টিনেজ।

ফান্ডেড নেক্সট কোম্পানি মার্টিনেজকে বাংলাদেশে আনার মূল আয়োজক। এর আগে সকালে সেখানে যাওয়ার পরই মার্টিনেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। এ সময় পলকের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দুই ছেলে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজের সাক্ষাত - ছবি: সংগৃহীত

ফান্ডেড নেক্সটের অফিসে গেলে মার্টিনেজকে বরণ করে নেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মার্টিনেজের সঙ্গে সেখানে প্রায় আধা ঘণ্টার মতো সময় কাটিয়েছেন মাশরাফি।

আরো পড়ুন:বিশ্বকাপজয়ী মার্টিনেজকে কাছে পেয়ে মহাখুশী আর্জেন্টিনাভক্ত মাশরাফি

অবশ্য মাশরাফি ও প্রতিমন্ত্রীর সঙ্গে মার্টিনেজের কি বিষয়ে আলাপ হয়েছে সেসব কিছুই জানা যায়নি। ফান্ডেডনেক্সটের পর নেক্সটভেঞ্চারে যাওয়ার কথা ছিলো ১১টার দিকে। তবে তার চেয়ে প্রায় দেড় ঘণ্টা আগেই সেখানে পৌঁছান তিনি। নেক্সট ভেঞ্চারে কাটানো সময়ের কিছু ছবি ও সাক্ষাৎকার গণমাধ্যমে পাঠানোর কথা রয়েছে আয়োজকদের।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250