মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন  ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো। 

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য পাওয়া গেছে। 

২০০২ বিশ্বকাপ জেতা ফুটবলার রোনালদিনহোর আগামীকাল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে তার সফরসূচি নিয়ে বিস্তারিত এখনও পাওয়া যায়নি।

আরো পড়ুন: কলকাতায় রোনালদিনহো, ঢাকা আসছেন যেদিন

গত ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ এসেছিলেন। মার্টিনেজকে ঢাকায় এনেছিলেন ভারতের স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। জানা গেছে, তিনিই আবার রোনালদিনহোকে ঢাকায় নিয়ে আসছেন। 

রোনালদিনহোর ঢাকা সফর নিয়ে কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের কয়েকজন। এদের মধ্যে অন্যতম মেহেদী জামান সনেট। তিনি রোনালদিনহোর ঢাকার কর্মসূচি সম্পর্কে বলেন, এখনও চূড়ান্ত সূচি হাতে পাইনি। কলকাতা থেকে যতটুকু জেনেছি সকালের পরিবর্তে দুপুরের পর আসবে। মূল অনুষ্ঠানটা সন্ধ্যা সাড়ে ৭টায় হবে। মধ্যরাতেই তার বাংলাদেশ ত্যাগ করার কথা। 

এসকে/ 


বাংলাদেশ ব্রাজিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর রোনালদিনহো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250