শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় হিরো আলমের জিডি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

হিরো আলম। ফাইল ছবি

মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এ ঘটনায় সোমবার (২৪ জুলাই) রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেছেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। 

থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আওলাদ হোসেন।

তিনি জানান, আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সোমবার (২৪ জুলাই) রাতে মোবাইলে কল করে অজ্ঞাত এক ব্যক্তি হিরো আলমকে হুমকি দেয়। এ সময় তাকে বলা হয়, সাত দিনের মধ্যে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে। 

সাধারণ ডায়েরিতে হিরো আলম উল্লেখ করেন, বর্তমান ঠিকানার বাসায় অবস্থানকালে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে রাত ৯:৪৩, ৯:৫৪, ১১:১৮ মিনিটে অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নং 01323792… হতে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে, সে আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শঙ্কিত।

আরো পড়ুন: সানি লিওনের বিরুদ্ধে সমন জারি!

থানার সামনে সাংবাদিকদের হিরো আলম জানান, ফোনে তার কাছে জানতে চাওয়া হয়েছে যে, কেন তিনি ফোন করা ব্যক্তির ভাইয়ের বিরুদ্ধে ডিবির কাছে অভিযোগ করেছেন। ৭ দিনের মধ্যে তাকে ‘শিক্ষা দেবে’ বলেও ফোনে উল্লেখ করা হয়। 

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসি/


হিরো আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250