সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

গাজীপুরের মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত অ্যাড. আজমত উল্লা খানসহ আট মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম প্রতীক বরাদ্দ দিতে শুরু করেন। প্রথম দিন আট মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

নির্বাচন অফিস সূত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন নৌকা প্রতীক, লটারির মাধ্যমে টেবিল ঘড়ি পেয়েছেন জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। জাতীয় পার্টির এম. এম. নিয়াজ উদ্দিন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী সরকার শাহ নূর ইসলাম রনি হাতি, গণফ্রন্টের  আতিকুল ইসলাম মাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আতাউর রহমান হাত পাখা, জাকের পার্টির রাজু আহাম্মেদ গোলাপ ফুল ও স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ ঘোড়া প্রতীক পেয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হবে ১৫ মে। শেষ দিনে মঙ্গলবার ৩৭ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে মোট ৩২৪ জন প্রার্থী তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

আরো পড়ুন:দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নির্বাচনে রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম জানান, ১৫নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন থাকায় ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এ ওয়ার্ডে চারজন বৈধ প্রার্থী ছিলেন। তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। 

এম/ আই. কে. জে/

 

গাজীপুর নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250