শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

প্রিয়জনদের বাঁচাতে বন্দুকের সামনে মা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। আতঙ্কিত সবাই। আছে মারা যাওয়ার সম্ভাবনাও। এই কঠিন সময়ে নিজের স্বামী ও দুই সন্তানকে বাঁচাতে বন্দুকের মুখে বুক পেতে দিয়েছেন মমতাময়ী এক মা। ছয়টি গুলি লাগে তার গায়ে। তবে বেঁচে গেছেন সেই নারী। সম্প্রতি পাকিস্তানের কারাকোরাম হাইওয়েতে এ ঘটনা ঘটে। 

ওই নারীর নাম রোশন বিবি। তার স্বামী বুলবুল শাহ জানান, হামলার সময় তার স্ত্রী উভয় শিশুকে সিটের নিচে লুকিয়ে রেখেছিলেন, তাকে (স্বামী) বাসের মেঝেতে ঠেলে দিয়েছিলেন এবং কেবল তার শরীর দিয়ে তাদের ঢেকে রেখে পরিবারকে রক্ষা করেছেন।

প্রিয়জনকে সুরক্ষিত রাখতে গিয়ে রোশন পেটে ছয়টি গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এর মধ্যে তিনটি বুলেট অপসারণ করা হয়েছে, তবে কিছু জটিলতার কারণে বাকী তিনটি গুলি এখনো বের করতে পারেননি ডাক্তাররা।

করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রোশন। সেখানে তার কিছু পরীক্ষা ও স্ক্যান করা হয়েছে। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রোশন বলেন, আঘাতের কারণে তার পিঠের কিছু অংশ অসাড় হয়ে গেছে, তবে তিনি কৃতজ্ঞ যে তার সন্তানরা নিরাপদে রয়েছে। 

এইচআ/ আই.কে.জে/

পাকিস্তান হামলা মমতাময়ী মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250