শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

প্রিয়াঙ্কায় অভিভূত হৃতিক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

হলিউড দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহুল প্রতিক্ষিত সিরিজ ‘সিটাডেল’। আর এই নতুন সিরিজের মাধ্যমেই নিজের ক্যারিয়ারের নতুন মাইলফলক ছুঁলেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি প্রিয়াঙ্কার সিটাডেল সিরিজ দেখে অভিভূত হয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন আনুযায়ী সিটাডেল সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য প্রিয়াঙ্কাকে বাহবা দিয়েছেন হৃতিক রোশন।

ইনস্টাগ্রামে সিটাডেলের একটি পোস্ট শেয়ার করে হৃতিক লেখেন, ‘সিটাডেলে প্রিয়াঙ্কাকে এভাবে দেখা সত্যিই যেন কোনও চমকের থেকে কম নয়। দুর্দান্ত কাজ। কী ব্যাপক ছিল শো'টা। যেমন ডিরেকশন তেমনই স্ক্রিনপ্লে। অনবদ্য। পিসি ইউ হ্যাভ কিল্ড ইট। ভীষণ ভালো, খুব গর্ব হচ্ছে তোমায় নিয়ে।’

আরো পড়ুন: প্রিয় কর্মস্থল থেকে শেষ বিদায় নিলেন ফারুক

এদিকে হৃতিকের থেকে এমন ভালো সাড়া পেয়ে অভিভূত হয়ে প্রিয়াঙ্কাও নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট শেয়ার করে লেখেন, 'অনেক ধন্যবাদ আমার বন্ধু।'

প্রসঙ্গত কৃশ, অগ্নিপথসহ একাধিক ছবিতে কাজ করেছেন প্রিয়াঙ্কা এবং হৃতিক। একাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে দুই অভিনেতার মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে।

এম/

 

প্রিয়াঙ্কা অভিভূত হৃতিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250