মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

প্রেমিকদের কাছে প্রিয়াঙ্কা ছিলেন ‘পাপোশ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১১ই মে ২০২৩

#

ব্যক্তিগত এবং পেশাদার জীবনের নানা বিষয়ে সব সময়ই আলোচনায় থাকেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউডে নয়, বর্তমানে হলিউডেরও পরিচিত মুখ তিনি। সংসার শুরু করার আগে বিভিন্ন নায়কের সঙ্গে ব্যক্তিগতভাবে জড়িয়ে সমালোচিতও কম হননি প্রিয়াঙ্কা। কিন্তু সব থেকে বেশি আলোচনা যাকে নিয়ে হয়েছে, তিনি শাহরুখ খান। এতো দিন মুখ না খুললেও সম্প্রতি নিজের প্রেম জীবন ও প্রেমিকদের নিয়ে অকপটে কথা বলেছেন ‘দেশি গার্ল’।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যার সঙ্গে জুটি গড়েছেন তখনই তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই তালিকায় শাহরুখ খান, অক্ষয় কুমার থেকে শহিদ কাপুরসহ রয়েছেন অনেকেই।

নিন্দুকদের মতে, প্রিয়াঙ্কার ডুবন্ত ক্যারিয়ার ফের চাঙ্গা করেছেন শাহরুখ। তবে নিজেদের সম্পর্ককে বরাবরই সহকর্মীতে সীমাবদ্ধ রেখেছিলেন এই জুটি।

প্রিয়াঙ্কার কথায়, ‘নিজেকে সময়ই দেইনি, একের পর এক সম্পর্কে জড়িয়েছি। আমার শেষ সম্পর্কের আগে নিজেকে বিন্দুমাত্র সময় দেইনি। আমি যে অভিনেতার সঙ্গেই কাজ করেছি, তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। আসলে আমি তাদের জীবনে ফিট হতে চেয়েছিলাম।’

অভিনেত্রী আক্ষেপের সুরেই বলেন, ‘প্রতিটা সম্পর্কেই কেয়ারটেকার হয়ে রয়ে গিয়েছিলাম। আসলে সম্পর্কগুলোর ক্ষেত্রে আমি যেন পা মোছার পাপোশ হয়ে থেকেছি। নিজের ভালোটা বোঝার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম।’

আরো পড়ুন: অস্কার দৌড়ে সুমন ফারুক-জয়া আহসানের ছবি ‘ফেরেশতে’

এক কথায়, সম্পর্কের টানাপোড়েনে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। অবশেষে দেখা হয় নিক জোনাসের সঙ্গে। বছর ২৫-এর নিকের সঙ্গে প্রথমে রোমান্স করতে চাননি, বন্ধুত্বই গড়ে তুলতে চেয়েছিলেন। আসলে তখন থেকেই প্রিয়াঙ্কা থিতু হতে চেয়েছিলেন।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার প্রিয়াঙ্কার। অতীত ভুলে বলিউড ছাড়িয়ে এখন হলিউডে নামডাক তার। গত ২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’। গত শুক্রবার (৫ মে) মুক্তি পেয়েছে হলিউড রমকম সিনেমা ‘লাভ এগেইন’। এতে তার বিপরীতে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা স্যাম হিউহান।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250