বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ফিলিস্তিনে ৫০০ কেজি শুকনা খাবার পাঠাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। প্রাথমিকভাবে ফিলিস্তিনিদের জন্য ৫০০ কেজি শুকনা খাবার পাঠানো হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে প্রতীকী খাবার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এসময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, এ সাহায্য নির্দেশ করে ফিলিস্তিনিরা একা নয়। আমরা ন্যায়বিচার ও মুক্তির জন্য লড়ছি। বাংলাদেশ আমাদের সাহস দিয়েছে। আমরা সংগ্রামের শক্তি ও সাহস পাচ্ছি। আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে, পরিবারের সদস্যদের মেরে ফেলা হচ্ছে। সেই গল্পগুলো সঠিকভাবে আসে না।

আরো পড়ুন: গাজায় স্থল অভিযানে গিয়ে পালিয়েছে ইসরায়েলি সৈন্য

তিনি আরও বলেন, যেখানে পশ্চিমারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন বাকি বিশ্বের সিদ্ধান্ত নেওয়ার সময়। ন্যায়বিচার, মানবাধিকারের প্রয়োজনে আমাদের লড়াই কখনই শেষ হবে না।

এ কে আব্দুল মোমেন বলেন, জেনোসাইডের কথাগুলো সঠিকভাবে আসতে হবে। তাদের এখন ৫০০ কেজি শুকনো খাবার দেওয়া হলো। পরে ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে।

এসকে/

বাংলাদেশ ফিলিস্তিন ইসরায়েল শুকনা খাবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250