সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

২ ঘন্টা বন্ধ থাকার পর

ফের স্বাভাবিক মেট্রোরেল চলাচল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানীতে  আবার স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। সকালে কারিগরি ক্রটির কারণে প্রায় ২ ঘন্টা বন্ধ ছিল মেট্রোরেল। পরে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়। মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক ও জনসংযোগের দায়িত্বে থাকা নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে কারিগরি ক্রটির কারণে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। এসময় উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। সেসময় অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকলেও টিকিট বিক্রি করেনি কর্তৃপক্ষ।

এছাড়া যেসব যাত্রী টিকিট ক্রয় করেছিলেন তাদের অনেকেই টিকিট ফেরত দিয়ে চলে যান। অনেকে কাউন্টারের সামনে অপেক্ষা করতে থাকেন। 

মেট্রোরেল রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। ২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন ৬-এর  উদ্বোধনের মাধ্যমে মেট্রোরেল আংশিক চালু হয়। উদ্বোধনের পরের দিন এটি জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়।

এম.এস.এইচ/

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250