বুধবার, ২৬শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা *** মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন কেন আরও ভয়াবহ হয়ে উঠছে *** ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

ফেরিতে ঈদযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১১ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

 ঈদ উপলক্ষে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরিতে মোটরসাইকেল ও যাত্রী পরিবহন শুরু হয়েছে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা ৫০ মিনিটে মুন্সিগঞ্জের শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে দেড় শ'র বেশি মোটরসাইকেল নিয়ে প্রথম ফেরি ‘কলমিলতা’ শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশে ছেড়ে যায়।

শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় আজ থেকে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। প্রাথমিকভাবে দুটি ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। তবে চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে। শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) ব্যবহার করা হচ্ছে। প্রতি তিন ঘণ্টা পরপর শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশে ফেরি ছেড়ে যাবে। ঈদ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার চলবে।

এম/

 

ফেরি ঈদযাত্রা শুরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250