শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে

বক্স অফিসে রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অবশেষে স্বপ্ন সত্যি হলো বলিউড মেগাস্টার শাহরুখ খানের। সিনেমা বোদ্ধাদের ভবিষ্যদ্বাণী সত্যি করে ভারতের বক্স অফিসজুড়ে এখন শুধুই শাহরুখ ঝড়। মাত্র নয় মাসের ব্যবধানে বক্স অফিসে দুটি হাজার কোটি রুপির ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান। আর এ রেকর্ড গড়ার মাধ্যমেই ক্যারিয়ারের সেরা ইতিহাস গড়লেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

মাত্র ১৮ দিনে শাহরুখ খানের ‘জওয়ান’ হাজার কোটির ঘর অতিক্রম করেছে। এখন পর্যন্ত ভারতের বক্স অফিসের ইতিহাসে কোনো সুপারস্টারের দুটি ছবি একই বছরে দুইবার হাজার কোটির গণ্ডি পেরোতে পারেনি। জওয়ান ও পাঠানের হাত ধরে সেই রেকর্ড ভেঙে শাহরুখ গড়লেন ইতিহাস।  

তামিল, তেলুগু, হিন্দিতে মুক্তি পাওয়া ‘জওয়ান’ ঝড় তুলেছিল সিনেমা হলে। দলে দলে শাহরুখ ভক্তরা প্রথমদিন থেকেই হলমুখি হয়েছেন বড়পর্দায় শাহরুখকে দেখতে। প্রথমদিনেই সারা বিশ্বজুড়ে এই ছবি ছাড়িয়েছিল ১০০ কোটির গণ্ডি। ১৮ দিনের মাথায় পার করল ১০০০ কোটি।

শুধু ভারতে হিন্দি ছবিটি ব্যবসা করেছে ৫০৫.৯৪ কোটি। তামিল ও তেলুগু ভাষায় এই ছবি তিন সপ্তাহে ব্যবসা করেছে ৫৭.২৬ কোটি। যা পাঠানের তুলনায় কিছুটা বেশি।

আরো পড়ুন: পরিণীতি-রাঘবের বিয়ে-ছবি নিয়ে বুঁদ নেটিজেনরা

প্রসঙ্গত, অ্যাকশন, রোমান্সে, সামাজিক বার্তার মিশেলে এই ছবির গল্প ও পরিচালকের আসনে বাজিমাত করেছেন অ্যাটলি। শাহরুখ ছাড়াও এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা রয়েছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাড়ুকোনকে।

ক্যামিও চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যায় শাহরুখকে, গল্পে রয়েছে বেশ কয়েকটি টুইস্ট, সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

এসি/ আই.কে.জে




শাহরুখ খান বক্স অফিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250