সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবি উপাচার্যের শ্রদ্ধা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার (৪ঠা ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতির পিতাকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করেন এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এছাড়াও উপাচার্য বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন শেষে জাতির পিতার স্মৃতি বইয়ে স্মৃতিচারণ করেন। 

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, অর্থ ও হিসাব দফতরের পরিচালক, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: জবির প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ এবং প্রথম নারী উপাচার্য হিসেবে বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) যোগদান করেছেন অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন।

এসকে/ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250