রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

বঙ্গমাতার জন্মদিনে বনানী কবরস্থানে সম্প্রীতি বাংলাদেশের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে সম্প্রীতি বাংলাদেশ। সোমবার (৮ আগস্ট) সকালে সম্প্রীতি বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের  নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, সিদ্দিকুর রহমান, তাপস হালদার, ধীমান রায়, রাজীব কর, ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক ডা. আলী আবরার প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, বঙ্গমাতার জন্মদিনে এই মহীয়সী নারীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে বঙ্গবন্ধু ও বাঙালির আজীবন সুখ-দুঃখের সঙ্গী এই মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে ধাপে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীর পাশাপাশি আবির্ভূত হয়েছিলেন অন্যতম চালিকাশক্তি হিসেবে।

আই. কে. জে/


সম্প্রীতি বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250