মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বছরের সব অ্যাওয়ার্ড আলিয়ার ঘরে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

গত বছরের শুরুতেই নিজের আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কটিয়াদি’ দিয়ে দারুণ প্রশংসিত হন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমাটি বক্স অফিসেও বেশ প্রভাব ফেলে। এবার এই সিনেমাটির জন্য সেরার মুকুট পড়লেন এই অভিনেত্রী।

সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত হলো ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ডস। আর এখানেই সেরার অভিনেত্রীর তকমা পেলেন আলিয়া ভাট। ‘বিক্রম বেধা’ সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন হৃত্বিক রোশন।

এবারের আসরে সবচেয়ে বেশি পুরস্কার ঝুলিতে ভরেছে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। ঠিক এর পেছনেই রয়েছে সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাই’। সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা সংলাপ, সেরা চিত্রগ্রাহকসহ একাধিক পুরস্কার জিতেছে বানশালির এই সিনেমাটি।

সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘দৃশ্যম টু’ এবং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে আর মাধবন, সেরা প্লেব্যাক গায়ক অরিজিতৎ সিং, সেরা প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল, সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য, সেরা সংগীত পরিচালক প্রীতম, সেরা নবাগত অভিনেতা শান্তনু মহেশ্বরী ও বাবিল খান, সেরা নবাগত অভিনেত্রী খুশিলী কুমার, সেরা সহঅভিনেতা অনিল কাপুর এবং সেরা সহঅভিনেত্রীর পুরস্কার নিজের করে নিয়েছেন মৌনি রায়।

আরো পড়ুন: মঞ্চে গ্রেপ্তার হতে চান ম্যাডোনা!

এছাড়া এ বছর আইফার মঞ্চে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে প্রবীণ অভিনেতা কমল হাসানের হাতে। অভিষেক বচ্চন ও ভিকি কৌশলের উপস্থাপনায় এবারের আসরে উপস্থিত ছিলেন সালমান খান, রীতেশ দেশমুখ, সারা আলী খানসহ অনেকে।

বলিউউডের তারকাদের সঙ্গে একই মঞ্চে দেখা মিলেছে সম্প্রতি বলিউড সিনেমায় যাত্রা শুরু করা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের।      

 এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250