মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বরগুনায় পুকুরে মিললো ৯৫টি ইলিশ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলার একটি পুকুরে ৯৫টি ইলিশ মাছ পাওয়া গেছে। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রায়হানপুর ইউনিয়নে সিদাম মিয়ার পুকুরে জাল টেনে মাছ ধরা হলে ইলিশগুলো পাওয়া যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ওই বাড়ির বাসিন্দা মো. সুজন ও ইদ্রিস চৌধুরী জানান, ‘প্রায় ৭৫ শতাংশ জায়গা জুড়ে থাকা আমাদের এ পুকুরে প্রতি বছরই মাছ ধরা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ আগস্ট) পুকুরে থাকা বড় বড় বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা শুরু করলে, অন্যান্য মাছের সাথে একের পর এক ইলিশ মাছও জালে উঠতে থাকে। এদিন সব মিলিয়ে ৯৫টি ইলিশ আমরা ধরতে সক্ষম হই, পরে আমাদের বংশের সকলের মাঝে ইলিশগুলো ভাগাভাগি করে দেয়া হয়।’

তারা আরও জানান, ‘পুকুরে ইলিশ পেয়ে আমাদের খুবই আনন্দিত। যারা আমাদের মাছ ধরতে সাহায্য করেছে তাদেরকে অর্ধেক ইলিশ মাছ দিয়েছি বাকি ইলিশগুলো আমাদের বংশের বাকি সবার মাঝে সমানভাবে ভাগ করে নিয়েছি।’

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘বরগুনার পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীতে প্রতিবছর ইলিশ ডিম ছেড়ে থাকে। পরবর্তীতে সেই ডিম অথবা ইলিশের বাচ্চা জোয়ারের পানির সঙ্গে গিয়ে নদী ও খাল তীরবর্তী বিভিন্ন পুকুর ও দিঘীতে ঢুকে পড়ে এবং সেখানেই বড় হয়। এজন্য আমরা বিভিন্ন সময় পুকুর এবং দিঘীতে ইলিশ মাছ পাওয়ার খবর পেয়ে থাকি। এটি স্বাভাবিক ঘটনা।’

ওআ/

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250