শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

বলিউড থেকে বিদায় নিচ্ছেন প্রভাস!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমানে খুব একটা ভালো সময় যাচ্ছে না দক্ষিণী সুপারস্টার প্রভাসের। গেল জুন মাসে মুক্তি পায় তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। তবে মুক্তির আগে সিনেমাটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ থাকলেও, বক্স অফিসে তার ছাপ পড়েনি। বক্সঅফিসে সফলতার মুখ দেখেনি ‘আদিপুরুষ’। বলা যায়, একেবারেই ভরাডুবি হয়েছে সিনেমাটির।

বিপুল অর্থব্যয়ে তৈরি ‘রামায়ণ’র আধুনিক সংস্করণ থেকে ‘আদিপুরুষ’ নির্মিত হলেও, প্রেক্ষাগৃহে মুক্তির পর তেমন সাড়া পায়নি সিনেমাটি। শুধু তাই নয়, অনেক তর্ক-বিতর্ক, বাধা ও বিপত্তি পেরিয়ে মুক্তি পেয়েছিল প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’।

বলিউডে খবর রয়েছে, একের পর এক ব্যর্থতার পর এবার নাকি বলিউড থেকে বিদায় নেওয়ার কথা ভাবছেন প্রভাস। বলিউড ছেড়ে দিচ্ছেন দক্ষিণের এই সুপারস্টার।

‘বাহুবলী’র সিনেমার মাধ্যমে ভারতে দর্শকদের নজের এসেছিলেন প্রভাস। বাণিজ্যিক সাফল্য ও সমালোচকদের প্রশংসায় রীতিমতো তারকা বনে যান এই অভিনেতা। বলিউডেও ওই সিনেমার মাধ্যমেই সাড়া জাগিয়েছিলেন তিনি।

মূলত সেই জনপ্রিয়তার পরেই ‘সাহো’ ও ‘রাধে শ্যাম’ ছবিতে শ্রদ্ধা কাপুর ও পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন প্রভাস। কিন্তু ‘বাহুবলী’র কাছাকাছিও ঘেঁষতে পারেনি ওই দুই সিনেমা।

তার অনুরাগীরা ভেবেছিলেন ‘আদিপুরুষ’র হাত ধরে ভাগ্য ফিরবে প্রভাসের। কিন্তু সেটা আর হয়নি, বরং আরও বেশি করে সমালোচনার শিকার হয়েছেন তিনি।

এ দিকে প্রভাসকে নিয়ে একটি বিগ বাজেটের সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কিন্তু সেই সিনেমার জন্য প্রভাস প্রাথমিক ভাবে সায় দিলেও এখন নাকি সিনেমা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

তবে বলিউডে তার ভাগ্য না খোলায় এখন নাকি বেঁকে বসেছেন প্রভাস। বলিউড ছেড়ে দক্ষিণের একাধিক ইন্ডাস্ট্রিতেই আপাতত কাজ করতে চান তিনি।

সূত্র : আনন্দবাজার

ওআ/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250