শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

আবার বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত শেষ হিন্দি সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। সোনালি বসু নির্মিত এই সিনেমায় ফারহান আখতারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা।

এরপর আর বলিউডের কোনো মুভিতে দেখা যায়নি তাকে। মুম্বাই ছেড়ে পাড়ি জমিয়েছিলেন হলিউডে। এবার শোনা গেল, ফের বলিউডে ফিরছেন এই নায়িকা।

অভিনয় জীবনের শিখরে থাকাকালীন বলিউড থেকে মুখ ফিরিয়ে নেন প্রিয়াঙ্কা। ‘তারকা’ তকমা অর্জন করা সত্ত্বেও বিটাউনের অন্দরের রাজনীতির কারণেই নাকি ভালো চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না তিনি। মূলত সে জন্যই হলিউডে পাড়ি দেন এই দেশি গার্ল।

জানা গেছে, ‘কোয়ান্টিকো’ সিনেমার মাধ্যমে হলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। এখন হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে ওঠাবসা তার। ‘সিটাডেল’র মতো দামি সিরিজে রুশো ব্রাদার্সের সঙ্গে কাজ করার পর এখন ‘হেডস অব স্টেট’র কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি।

তবে হলিউডে গিয়েও বলিউডকে ভোলেননি প্রিয়াঙ্কা। বরং নিজ দেশের সিনেমায় কাজ করার জন্য নাকি সবসময় মুখিয়ে থাকেন এই অভিনেত্রী।

আরো পড়ুন : জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু

চলতি বছর ‘কৃশ-৪’ সিনেমার নির্মাণ নিয়ে একাধিক বার কানাঘুষা শোনা যায়। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে নাকি শুটিং শুরু করতে যাচ্ছেন হৃতিক রোশন।

এদিকে খবর রয়েছে, ‘কৃশ চার’ সিনেমায় নায়িকার চরিত্রের জন্য নাকি প্রিয়াঙ্কাকেই চাচ্ছেন নির্মাতারা। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কৃশ’ সিনেমায় হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা। ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির সব সিনেমাই বক্স অফিসে কমবেশি সফল।

চলতি বছরের প্রথম দিকে ‘কৃশ-৪’ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছিল, প্রযুক্তিগত কারণে আটকে রয়েছে সিনেমাটি।

পরে অবশ্য শোনা যায়, প্রযুক্তিগত কারণে নয়, আর্থিক অনটনের জেরেই নাকি পিছিয়ে যাচ্ছে সিনেমার কাজ। তবে সব সমস্যার সমাধান করে এবার নাকি ‘কৃশ-৪’ শুরু করতে উদ্যোগী নির্মাতারা।

এস/ আই. কে. জে/ 

বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250