মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বলিউডে আজ বাংলাদেশি অভিনেত্রী বাঁধনের অভিষেক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউডে অভিষেক ঘটল বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আজ (বৃহস্পতিবার) মুক্তি পাচ্ছে তার প্রথম হিন্দি সিনেমা ‌‘খুফিয়া’।

ছবিটি নির্মাণ করেছেন ‘ওমকারা’ ও ‘হায়দার’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ। যেখানে অভিনেত্রী টাবু, আশীষ বিদ্যার্থী ও আলি ফজলের মতো নামকরা বলিউড তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বাঁধন।

অভিনেত্রী বলেন, অনেক বড় প্ল্যাটফর্ম। তার ওপর এত বড় শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যেমন ভালো ছিল, তেমনি চ্যালেঞ্জও কম নয়। অবশ্য প্রথমে একটু ভয় কাজ করছিল।

বলিউডের মহাতারকা টাবুর সঙ্গে কাজ করব। ছোটবেলায় তার নানা রকম সাক্ষাৎকার পড়তাম। আগে থেকেই উনি আমার পছন্দের তালিকায় ছিলেন। সব মিলিয়ে বলব দারুণ অভিজ্ঞতা।

বাঁধন বলে, ‘খুফিয়া’ সিনেমাতে আমি বাংলাদেশি মেয়ের চরিত্রে কাজ করেছি। সেখানে আমার ছোট একটি চরিত্র ছিল। বাংলাদেশ থেকে এই চরিত্রের জন্য তেমনই একজনকে খোঁজা হয়েছিল, সেখানে আমি নির্বাচিত হয়েছি।

আরো পড়ুন: এবার একজোট হচ্ছেন শাহরুখ-সালমান-হৃত্বিক

এর আগে সেপ্টেম্বরে প্রকাশ পেয়েছিল ‘খুফিয়া’ সিনেমার ট্রেলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ট্রেলারে একাধিকবার দেখা গেছে বাঁধনকে। যেখানে তার লুক নজর কেড়েছে ভক্তদের।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘খুফিয়া’।

এসি/ আই.কে.জে/



বলিউড বাঁধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250